শুক্রবার ১ মে ২০২৬
পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১১:২৬ পিএম   (ভিজিট : ২০৪৩)
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মো. বিল্লাল হোসেনের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর দিলকুশায় সমবায় ফেডারেশন ভবনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিচালনা পর্ষদের সদস্য এইচ এম হাসান আল মামুন (লিমন)।

সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি নাফিজ উদ্দিন চৌধুরী এবং পরিচালক মো. নুরুল ইসলাম, মো. নুরুল হক, এ এম শাহিন, মো. সাইফুল্যাহ আজাদ, মো. শফিউল আজম খান, মো. ইউসুফ নিজামী. মো. শরীফুল ইসলাম, মো. ফখরুল ইসলাম, মো. শাহাবুদ্দিন মিয়া ও মো. মোস্তাফা কামাল। 

আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (ইউসিসিএ)’র সভাপতি মো. জসিম মিয়া, প্রাক্তন সভাপতি হাজী মো. শফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মীর মারুফ হোসেন, সম্পাদক মো. রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা আসমা খাতুনসহ কর্মচারীরা। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের নির্বাহী সচিব খোন্দকার সাইদুর রহমান।

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মো. বিল্লাল হোসেন একজন বিজ্ঞ সমবায়ী, আকুবপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পিতা।

আজকালের খবর/আরইউ









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft