রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৬:২৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাণিতিক ও পদার্থবিদ্যা বিষয়ক অনুষদের ক্লাস, পরীক্ষা, ল্যাব ও গবেষণা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য অনুমোদিত ভবনের কাজ অবিলম্বে শুরুর দাবিতে মানববন্ধন করেছে গণিত বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় প্রায় দুইশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে গণিত শিক্ষার্থী সংসদের ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী আহাদ ভুইয়ানের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

মানববন্ধনে গণিত শিক্ষার্থী সংসদের ভিপি আবু রুম্মান বলেন, চারটি বিভাগের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, তার মধ্যে গণিত বিভাগ একটি। সেই সূচনালগ্ন থেকেই গণিত বিভাগ সফলতার সঙ্গে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে। এতদিন পেরিয়ে গেলেও এখনো আমরা ক্লাসরুম ও ল্যাব সংকটে ভুগতেছি। ছোট ছোট কিছু রুমে আমরা গড়ে ৮০/৯০ জন ক্লাস করতেছি, একটা ল্যাব পরীক্ষা শেষ করতে আমাদের ছয় সাতদিন লেগে যায়। এত সমস্যার পরেও আমরা এতদিন চুপ ছিলাম। এখন আমাদের ভবনের কাজ শুরু হওয়ার কথা, কিন্তু একটি মহল আমাদের গাছ কাটার দোহাই দিয়ে ভবনের কাজ আটকানোর চেষ্টা করতেছে। আমি প্রশাসনকে বলতে চাই আটচল্লিশ ঘণ্টার মধ্যে যদি আমাদের ভবনের কাজ শুরু না হয়, আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকব এবং আমাদের ভবনের জন্য যা যা করা প্রয়োজন তাই করব।

গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সৃষ্টির ৫০ বছরেও ডিপার্টমেন্টের ক্লাসরুম ও ল্যাব সংকট। একটা ল্যাবে ২৫ জনের বেশি ক্লাস করতে পারে না, বসতে পারে না। প্রতিটা ব্যাচে ৮০ জন শিক্ষার্থী অথচ ল্যাবে বসতে পারে ২৫ জন। আমরা আসলে এখান থেকে কি শিখবো? হাতে লিখানো হয় ল্যাবের কোড। ক্লাস রুমগুলো এত ছোট যে এক বেঞ্চে ৫-৬ জন করে বসতে হয়। কেউ কেউ দাঁড়িয়েও থাকে। এটা কোনোভাবেই পড়াশোনার সুন্দর পরিবেশ হতে পারেনা। আমরা চাই জাবির এই পুরোনো ডিপার্টমেন্টে কোনো কিছুর সংকট থাকবে না। শিক্ষার্থীরা সবকিছুর সুবিধা ঠিকঠাক উপভোগ করবে। তাই আমরা প্রশাসনকে বলতে চাই, যত দ্রুত সম্ভব আমাদের ভবনের কাজ শুরু করতে হবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft