মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
সাতক্ষীরায় সাংবাদিক টিপুর কারাদণ্ডের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
এস এম তৌহিদুজ্জামান, সাতক্ষীরা
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৪:২০ পিএম
ভ্রাম্যমাণ আদালতে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর কারাদণ্ডাদেশের প্রতিবাদে সাতক্ষীরায় সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। 

এতে বক্তব্য রাখেন,  চ্যানেল আইয়ের সাতক্ষীরা  প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, আর টিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বাসস ও বাংলাভিশন টিভির প্রতিনিধি আসাদুজ্জামান, এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, গ্লোবাল টিভির সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজা, দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল হোসেন,মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, সরকারি নির্মাণ কাজে অনিয়মের অনুসন্ধান করতে গিয়ে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা লাঞ্ছিত করে। কিন্তু তালা উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল এক পক্ষের অভিযোগ শুনে সাংবাদিক টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেন। এই রায় সম্পূর্ণ  বানোয়াট।

তারা আরো বলেন,  অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড প্রত্যাহার করে ওই সাংবাদিককে নিঃশর্ত মুক্তি দিতে হবে। 

একই সঙ্গে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ এবং সহকারী প্রকৌশলী মামুনের অপসারণ দাবি  করেন তারা।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft