মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
নবাব সিরাজ উদ-দৌলা কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৩:২১ পিএম  আপডেট: ২২.০৪.২০২৫ ৩:২৪ পিএম  (ভিজিট : ৮২৪)
নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলা শাখার অধীনস্থ নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হল। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। দ্রুত সময়ের ভেতরে এই কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পা-দানিতে ফেলে মারধর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়াসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়েরসহ কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর নাম উঠে আসে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত করে কেন্দ্রীয় ছাত্রদল। যার পরিপ্রেক্ষিতেই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন বলেন, ছাত্রলীগ বা কোনো অপরাধীকে ধরে মারার নির্দেশনা দল থেকে নেই। গতকালকের ঘটনাটি জানার পরেই আমরা নিন্দা জানিয়েছি। কেন্দ্রীয় ছাত্রদল আমাদের সঙ্গে বারবার যোগাযোগ করে। ঘটনায় যেহেতু কলেজ কমিটির নেতার নামেও অভিযোগ উঠেছে তাই এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে।উল্লেখ্য, রবিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পা-দানিতে ফেলে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ কর্মী কদরের পিঠের ওপর পা দিয়ে ছাত্রলীগ ছাত্রলীগ বলে মারধর করতে। এ সময় গান বাজছিল। 

মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা- সমালোচনা। এ ঘটনায় সোমবার (২১ এপ্রিল) দুপুরে আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক নাঈমসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।


আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft