সোমবার ২৫ মে ২০২৬
তেজগাঁওয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৩:১৯ পিএম   (ভিজিট : ৭৭৯)
রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় মো. আরমান হোসেন (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মোড়ের কাছে এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করে আরমানকে হত্যা করা হয়েছে। তবে পুলিশের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আরমানের বাবা একরাম হোসেন বলেন, তাঁর কাছ থেকে ১০ টাকা নিয়ে সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিল ছেলে। পরে শুনতে পান তিন যুবক একটি সিএনজিচালিত অটোরিকশা আটকে ছিনতাই করছিলেন। তখন আরমান এগিয়ে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেন। তখন ছিনতাইকারীরা তাঁর বাঁ পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়।

একরাম হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সোয়া নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তিনজন যুবক আরমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

পরিবার জানায়, আরমান তিব্বত মোড় এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের গুদামে কাজ করতেন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে। বর্তমানে তেজগাঁওয়ের বেগুনবাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।


আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft