মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
রবীন্দ্রনাথের গল্পে প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৫:২৯ পিএম
প্রথমবারের মতো জুটি বাঁধছেন প্রার্থনা ফারদিন দিঘি এবং মামনুন ইমন। সেটিও আবার রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’র মতো ক্ল্যাসিক ছোটগল্পে নির্মিত সিনেমায়।

সিনেমার নাম গল্পের নামেই থাকছে অর্থাৎ ‘দেনাপাওনা’। সিনেমাটি নির্মিত হবে সরকারি অনুদানে। এটি নির্মাণ করবেন সাদেক সিদ্দিকী।

দীঘি যে এই সিনেমায় অভিনয় করবেন, তা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল সিনেমাটিতে দীঘির বিপরীতে যুক্ত হচ্ছেন ইমন।

খবরটি নিশ্চিত করে ইমন গণমাধ্যমকে বলেন, ‘রবীন্দ্রনাথের এই গল্পটি বহুল পঠিত। তাই চ্যালেঞ্জটা আরও বেশি। দর্শকরা চরিত্রগুলোর প্রতিটি দিক সম্পর্কে জানেন। তাই সেগুলো যথাযথভাবে তুলে ধরা কঠিন। তবে আমরা চেষ্টা করবো, পরিচালকের নির্দেশনা মেনে কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করতে।’

‘দেনাপাওনা’ সিনেমায় ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের চরিত্রে। যিনি জমিদার পরিবারের সন্তান। অন্যদিকে, দীঘি অভিনয় করবেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, নিরুপমার চরিত্রে। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার পিতার আত্মহত্যা এবং পরবর্তী করুণ পরিণতি নিয়ে এগোবে সিনেমার কাহিনি।

বলা দরকার, ‘দেনাপাওনা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘি চাহড়াও এতে আরও অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বির প্রমুখ।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft