সোমবার ২৫ মে ২০২৬
টঙ্গীতে ফ্ল্যাটে মিলল দুই ভাই-বোনের মরদেহ
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৬:১৯ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৫ ৯:০১ পিএম  (ভিজিট : ১৫২৫)
গাজীপুরের টঙ্গীতে দুই ভাই-বোনকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মারটেক এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। 

নিহত শিশু আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা পরিবারসহ পূর্ব আরিচপুর এলাকার জনৈক সানোয়ারের ৮তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে তারা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে কেন বা কি কারণে শিশু দুইটিকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft