সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
নেপালে রফতানি হলো ২৭৩ মেট্রিক টন আলু
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২:৪৯ পিএম
দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে আলু, পাট ও জুসসহ বিভিন্ন পণ্যের পাশাপাশি আলুও রফতানি হচ্ছে। নতুন করে এ বন্দর দিয়ে ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রফতানি করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতের ফুলবাড়ি হয়ে কয়েকটি ট্রাকে মোট ২৭৩ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে। এর আগে গত ১০ এপ্রিল বন্দরটি দিয়ে ১৪৭ মেট্রিক টন আলু রফতানি হয়। এ নিয়ে মোট ৪৪৯৪ মেট্রিক টন আলু নেপালে রফতানি হলো।

প্রসঙ্গত, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে ভাল মানের আলু সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর নেপালে রফতানি করা হচ্ছে। থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্যারোস এগ্রো কনসার্ন অব এম আর জে এন গ্রুপ—এই রফতানিকারক প্রতিষ্ঠানগুলো আলু নেপালে রফতানি করছে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নিয়মিত বিভিন্ন পণ্য আমদানি-রফতানি হয়। নতুন পণ্য হিসেবে আলু রফতানি হচ্ছে। এতে ব্যবসায়ী ও কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি সরকারও রাজস্ব পাচ্ছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে: মান্না
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft