মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়সীমাই গ্রহণযোগ্য: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩:১৫ পিএম
ভোট নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বেঁধে দেওয়া সময়সীমাই গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, অনেক কষ্টে যে পরিবেশ এসেছে, তাতে কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর প্রধান হচ্ছে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। নইলে সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা সেই নির্বাচন চাই না। এসময় জুলাইয়ে হত্যার বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি। 

ডা. শফিকুর রহমান বলেন, সংস্কারের প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলো এতে সহায়তা না করলে, কাঙ্ক্ষিত নির্বাচন না হলে, এই দায় দলগুলোকেই নিতে হবে।    

জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে সম্মানের পরিবেশ তৈরি করতে হবে। জিতে গেলে সুষ্ঠু, হেরে গেলে দুষ্টু- এই মানসিকতা পরিহার করতে হবে৷ প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সেই সময় গ্রহণযোগ্য। তা যেন পেরিয়ে না যায় সেই বিষয়ে আমরা সতর্ক থাকব।  

এর আগে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিল বিএনপি। সেখানে দলটি জাতীয় নির্বাচনের সময়-তারিখ বা সুনির্দিষ্ট রোডম্যাপ বিষয়ে আলোচনা করে। প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে যে আলাপ হয়ে তা নিয়ে তারা সন্তুষ্ট না। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft