বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
ভারত থেকে এলো ১০ হাজার টন চাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:১৭ পিএম
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে দশ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ফু থানহ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য চুক্তি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৫৩ হাজার ৭১৯ টন চাল পৌঁছেছে। সবশেষ আসা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে ও খালাস কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী
লিটন-মোস্তাফিজদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল
বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ, সিলেট মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ
সিলেটে তরুণদের সাথে তারেক রহমানের মতবিনিময়
বরিশাল-১ আসনে যে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশাল-১ আসনে ফুটবল প্রতীক পেলেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান
নির্বাচন নিয়ে সেনাপ্রধানের নতুন বার্তা
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ জন
ব্রাহ্মণবাড়িয়া-৩ এ বিএনপির প্রার্থী খালেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
১২ ফেব্রুয়ারিই ৩শ’ আসনে নির্বাচন, রাত থেকে ব্যালট ছাপা শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft