বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি : খোদা বকস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:১৬ পিএম
মডেল মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে, কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

বিশেষ ক্ষমতা আইন নিয়ে তিনি বলেন, এই আইন আছে বলে ব্যবহার হচ্ছে। এই একটি ক্ষেত্রে আইনটি ব্যবহার হয়েছে তা-ও তো নয়। বেআইনি কাজ তো না।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

খোদা বখস চৌধুরী বলেন, প্রচলিত আইনে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। হাইকোর্টে এটা নিয়ে বিচার চাচ্ছে, আমরা জবাব দেব।

ডিবিপ্রধানের দায়িত্ব থেকে রেজাউল করিম মল্লিককে সরানোর সঙ্গে মেঘনা আলমের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটা একটা নরমাল প্রসেস। পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১১ মাসে সীমান্তে ২৭ বাংলাদেশি হত্যা: এইচআরএসএসের প্রতিবেদন
আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান
পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
লায়লা ও নাফিসাকে হত্যা, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য
উলিপুরে বেগম রোকেয়া দিবস পালিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft