মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৬:২২ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছভুক্ত অনুষদসমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় দেশের অন্যান্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসের ৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর কৃষি, মাৎস্যবিজ্ঞান এবং অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের মোট ৪২৩টি আসনের বিপরীতে প্রায় ৪ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। পরীক্ষার দিনে উপস্থিত ছিল ২,৬২৭ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণ হার প্রায় ৬৫.৬৭ শতাংশ ।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মাদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা এবিএম সাইফুল ইসলাম।

পরীক্ষার অভিজ্ঞতা জানাতে গিয়ে মাগুরা থেকে আগত পরীক্ষার্থী রুবাইয়া সিথি বলেন, ‘প্রশ্নপত্র অনেক ভালো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনাও ছিল প্রশংসনীয়।’

ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম অভিভাবকদের বসার জন্য তেরি করা অস্থায়ী টেন্টগুলোয় ঘুরে ঘুরে অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ময়মনসিংহ থেকে আসা দু’জন ছাত্রীর অভিভাবক নজরুল ইসলাম, বরিশাল থেকে আসা অভিভাবক আলমগীর হোসেন, শরীয়তপুর থেকে আসা ফাতেমা, বাউফল থেকে আসা অ্যাডভোকেট আমির হোসেনসহ বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেন পাশাপাশি তাদেরকে বিশ্ববিদ্যালয়ে মাদক ও র‍্যাগিংমুক্ত পরিবেশ বজায় রাখা এবং সেখানে তিনি শতভাগ সফল হয়েছেন সে সম্পর্কে অবহিত করেন। 

অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও সুশৃঙ্খল মনোমুগ্ধকর পরিবেশ এবং ভিসির বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রমের ভুয়শী প্রশংসা করেন এবং ভাইস-চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা জানান।

পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft