আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও অপরাধ নির্মূলে যথেষ্ট ভূমিকা রাখায় অভিন্ন মানদণ্ডের আলোকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (নিঃ) খোকন কান্তি রুদ্র।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) কক্সবাজার পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় তাদেরকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফউদ্দীন শাহীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাকিল আহমেদ (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী (পিপিএম) সহ জেলা পুলিশের অন্যান্য সহকর্মীগণ।
আজকালের খবর/ওআর