মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
পিএসএল না খেলেই দেশে ফিরছেন লিটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২:২২ পিএম
এবারের পিএসএলের ড্রাফট থেকে লিটন দাসকে দলে ভিড়িয়েছিল করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবি থেকে পুরো আসরে খেলার অনুমতিও পেয়েছিলেন তিনি। সেই সুবাদে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন।

যদিও আঙুলের ইনজুরির কারণে পিএসএলে না খেলেই দেশে ফিরছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন লিটন নিজেই।

অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন লিটন। পরীক্ষা করে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে।

অন্তত দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন লিটন। করাচি কিংসকে শুভকামনা জানিয়ে ফিরছেন তিনি।

ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন।

অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি। স্ক্যান করার পর জানা গেল যে আঙুলে চিড় ধরেছে, এবং সুস্থ হতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে।

‘দুঃখজনকভাবে, আমার পিএসএল অভিযান শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কামনা করছি।

করাচি কিংসের দলের সকলকে শুভকামনা জানাচ্ছি।

আজ ১২ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৯টায় মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে করাচি কিংসের এবারের পিএসএল মিশন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft