শনিবার ১৮ এপ্রিল ২০২৬
কলমাকান্দায় সাংবাদিক শামীমের বাসায় বাসায় দুর্বৃত্তের হামলা
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:৪৯ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৫ ১২:৩৪ এএম  (ভিজিট : ৩০২৬)
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক ও কলমাকান্দা২৪.কম সম্পাদক এসএম শামীমের বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পশ্চিম বাজারে পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন তার বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল থেকে কয়েকজন দুর্বৃত্ত ব্যক্তিগত আক্রোশে এই হামলা চালায়। হামলার সময় বাসায় এসএম শামীমের ভাবি ও ভাতিজা-ভাতিজি অবস্থান করছিল।

হামলাকারীরা বাসার গেট ও সামনের দোকানের শাটার ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনার খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft