রবিবার ২৬ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম-সম্পাদক বেলাল
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৫:২৫ পিএম   (ভিজিট : ১১৯৮)
ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটির গঠন উপলক্ষে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক সেলিম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী  গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। 

সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম পারভেজকে সভাপতি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলালকে সাধারণ সম্পাদক ও  দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ফজলে রাব্বিকে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট  ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্যান্যরা হলেন- বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো: আশিকুল ইসলাম ও দৈনিক নিউ এইজ জেলা প্রতিনিধি হান্নান খাদেমকে সহসভাপতি,দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হককে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার রিয়াজ আহমেদ অপুকে কোষাধ্যক্ষ, দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি খন্দকার মো: শফিকুল ইসলাম কে প্রচার সম্পাদক, দৈনিক আজকালের খবর'র মোজাম্মেল চৌধুরীকে জনকল্যাণ সম্পাদক, দৈনিক বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান নিটলকে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা সংবাদদাতা মাঈনুদ্দীন রুবেলকে দফতর সম্পাদক ও ৯জনকে নির্বাহী সদস্য করা হয়েছে। 

সভায় জেলা ও উপজেলায় কর্মরত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল গণমাধ্যম কর্মীকে সদস্য পদ দেয়ার  সিদ্ধান্ত গৃহীত হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft