মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১:৪৯ পিএম   (ভিজিট : ৩৯৭৬)
ধর্ষণের হুমকি,অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় বরগুনার  আমতলী থানায় এজাহারভুক্ত আসামি  আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  ইমরান খানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফাতিমা তুজ জোহরা মৈতি নামের এক ছাত্রী।

আজ মঙ্গলবার সকালে বরগুনা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থাকার কারনে ফেসবুকে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান। ১৫ মার্চ  আমি আমতলী থানায় জিডি করলে ১৬ মার্চ সন্ধার পরে তারা আমাকে মটর সাইকেলে টেনে হিচরে তুলে অপহরণের চেষ্টা করে।  এরপর আমি আদালতে মামলা করলে আদালত আমতলী থানায় মামলাটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

আমতলী সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের এই ছাত্রী আরও বলেন,  ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবলীগ  সভাপতি,  মাদক সেবনকারী মো. রিয়াজ মুন্সি ইমরান খানের এসব অপকর্মে সহযোগিতা করে আসছে। রিয়াজ মুন্সি একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি আমি এবং আমার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছে।তিনি নিজেকে রক্ষা করতে বিএনপির ছত্র ছায়ায় আশ্রয় নিয়েছে। 

অভিযোগ প্রসঙ্গে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft