মঙ্গলবার ২৬ মে ২০২৬
পুলিশে ৪৩ কর্মকর্তার রদবদল
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১:২৯ পিএম   (ভিজিট : ৪৩২)
বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ জন পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমানের প্রজ্ঞাপন দুটিতে সই করেন।প্রজ্ঞাপনে বলা হয়, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ডিএমপিতে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে, এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট এবং খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র‍‍্যাবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft