মঙ্গলবার ২৬ মে ২০২৬
মনোহরদীতে গাড়ি আটকে ডাকাতি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:১৬ এএম   (ভিজিট : ৫৪৬)
নরসিংদীর মনোহরদীতে সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারি নেসলে কম্পানির পিকআপ ভ্যান আটকে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধা সাড়ে ৬টার দিকে মনোহরদী-ড্রেমেরঘাট আঞ্চলিক সড়কের গজারিয়া স্লুইসগেটে এই ঘটনা ঘটে।

গাড়িচালক জানান, সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন পরিবেশকের গোদাম থেকে নেসলে কম্পানির পণ্য পরিবহনকারী একটি পিকআপ ভ্যান মালামাল নিয়ে বিক্রির জন্য বের হয়।

চালাকচর, চকবাজার এবং নোয়াকান্দী বাজারে বিক্রি শেষে মনোহরদী ফিরছিল। লেবুতলা ইউনিয়নের গজারিয়া স্লুইসগেটের সামনে পৌঁছলে সাদা রংয়ের একটি হায়েস গাড়ি সড়কের মাঝে দাঁড় করিয়ে কম্পানির গাড়িটি আটকায়। এ সময় ডাকতের গাড়ি থেকে ৭-৮ জন মুখোশপড়া যুবক ধারাল অস্ত্র দিয়ে পিকআপের সামনের গ্লাসে কোপ দেয়। অন্য একজন গাড়ির দরজায় আঘাত করে খুলে ফেলে।এ সময় ভেতরে বসা দুই বিক্রয়কর্মীর সঙ্গে থাকা প্রায় ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাতদল দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

নেসলের মনোহরদী পরিবেশক কার্যালয়ের ব্যবস্থাপক মাছুম মিয়া বলেন, ‘মার্কেট থেকে মালামাল বিক্রি শেষে ফেরার পথে ৭-৮ জন ডাকাত এসে গাড়ি ভেঙে হামলা চালিয়ে ব্যাগে থাকা টাকা নিয়ে চলে যায়।’

মাছুম বলেন, ‘ব্যাগে পণ্য বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা ছিল।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান ও কম্পানির লোকজনদের উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া টাকা উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft