সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
চলন্ত বাসে ডাকাতি, অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল লুট
সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:১১ এএম
সাভারে চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে  নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটেছে।  গতকাল সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় এই ঘটনা ঘটে।বাসটির যাত্রী লিটন মিয়া জানান, তিনি গুলিস্তান থেকে মালামাল নিয়ে শুভযাত্রা পরিবহনের একটি বাসে করে আশুলিয়ার বলিভদ্র এলাকায় যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে সাভারের সিটি সেন্টারের সামনে থেকে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে বাসে ওঠে। 

কিছুক্ষণ পর তারা আগ্নেয়াস্ত্র বের করে যাত্রীদের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে তারা সিএন্ডবি এলাকায় নেমে পালিয়ে যায়।

এ ঘটনার পর আতঙ্কিত যাত্রীরা বাসটি জাহাঙ্গীরনগর ডেইরি গেটে থামিয়ে রাখেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, যেহেতু ঘটনাটি সাভার এলাকায় ঘটেছে, তাই বাসটি সাভার মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, আমাদের টিম ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft