বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
বাসায় ঢুকে চাঁদার দাবিতে গুলি, শান্ত ভঙ্গিতে বেরিয়ে গেল দুই তরুণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:০৭ এএম
রাজধানীর মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ফাঁকা গুলি করে গেছে সন্ত্রাসীরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর টাউন হলের পেছনে শেরশাহ শূরী রোডে মনির হোসেন নামের ওই ব্যবসায়ীর বাসায় এ ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান জানান।

নিচতলার ওই বাসায় ঢুকে দুই যুবক কোটি টাকা চাঁদা দাবি করে। তারা নিজেদের 'ক্যাপ্টেন' নামে এক সন্ত্রাসীর লোক বলে পরিচয় দেয়।

মনির হোসেন মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং লিমিটেডের চেয়ারম্যান। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।

ওই ঘটনার সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তির একজন একটি পিস্তল বা রিভলবার হাতে খোলা দরজা দিয়ে ফাঁকা গুলি ছোড়েন। আরেকজন মোবাইল ফোনে সেটি ভিডিও করেন। পরে তারা শান্ত ভঙ্গিতে বেরিয়ে যান।

সে সময় ওই বাসার দরজার ভেতরে দুজন পুরুষ মানুষকে দেখা যায়। আর দরজার বাইরে বোরখা পরা দুই নারী ও একটি শিশু বসে ছিল।

দুই আগন্তুকের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা। তাদের দেখে দুই নারী দ্রুত সেখান থেকে সরে পড়েন।

মনির হোসেন বলেন, "দুই সন্ত্রাসী এসে ক্যাপ্টেন পাঠিয়েছে বলে বাসার লোকজনের কাছে চাঁদা চায়। তারা এক পর্যায়ে বাসার ভেতরে গুলি করে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। তবে গুলি কারো গায়ে লাগেনি।"
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, "সিসি ক্যামেরার ভিডিও দেখে সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।"

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী
লিটন-মোস্তাফিজদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল
বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ, সিলেট মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ
সিলেটে তরুণদের সাথে তারেক রহমানের মতবিনিময়
বরিশাল-১ আসনে যে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশাল-১ আসনে ফুটবল প্রতীক পেলেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান
নির্বাচন নিয়ে সেনাপ্রধানের নতুন বার্তা
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ জন
ব্রাহ্মণবাড়িয়া-৩ এ বিএনপির প্রার্থী খালেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
১২ ফেব্রুয়ারিই ৩শ’ আসনে নির্বাচন, রাত থেকে ব্যালট ছাপা শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft