রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
হানিফ সংকেতের ‘ঘরের কথা ঘরেই থাক’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৭:০২ পিএম
প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি একটি নাটক নির্মাণ করেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। এবারের ঈদেও ব্যতিক্রম হচ্ছে না। এবার তিনি নির্মাণ করেছেন ‘ঘরের কথা ঘরেই থাক’।  তার ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে তেমনি গল্পেও থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য।

পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। নাটকটি ধারণ করা হয় ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।

নাটকের গল্পে দেখা যাবে, শাহেদ ও সুমী স্বামী-স্ত্রী, তাদের পরিবারে প্রায় প্রতিদিনই দাম্পত্য কলহ লেগেই থাকে। প্রতিদিন তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ।

শাহেদ কিছুটা শান্ত প্রকৃতির। বন্ধু-বান্ধবদের সঙ্গে সে এই সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করে। বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দিতে থাকে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে সমস্যা আরো বাড়ে।
তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান। দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে। এসব নিয়েই গড়ে উঠেছে ‘ঘরের কথা ঘরেই থাক’ নাটকের কাহিনি।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল, সাদিয়া তানজিন, রত্না, শামীম আহমেদ, নজরুল ইসলামসহ আরো অনেকে।

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব।  নাটকটি ঈদের দিন রাত ৮.৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft