শনিবার ১৫ আগস্ট ২০২৬
নাম থাকছে ‘মঙ্গল শোভাযাত্রা’ই, বৈশাখ আয়োজন দুদিনব্যাপী
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩:২৯ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৫ ৪:১০ পিএম  (ভিজিট : ৫১৪)
নাম পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার। একইসঙ্গে, দুই দিনব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ।

সোমবার (২৪ মার্চ) সকালে, আসন্ন পহেলা বৈশাখের আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৈঠক হয়। বৈঠকে পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে আলোচনা করেন অংশীজনরা।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের বর্ষবরণের শ্লোগান- নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।  দুদিনব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সাথে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজনও।

তবে, মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft