রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে হলে মেরামত প্রয়োজন: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:০২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানই শুধু নয়, পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ। এই ধ্বংস থেকে দেশকে মেরামত না করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া যাবে না।

রবিবার (২৩ মার্চ) জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এই মেরামতের তাগিদ দেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণ রাজপথে নেমে আসায় একজন মাফিয়া স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। আমরা কে কোথায় কতদিন দায়িত্ব পালন করবো, তা নিয়ে আলোচনা করছি।

সংস্কার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আমরা দেশের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার সবকিছুকে সামনে রেখে একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি। আজকে অনেকেই সংস্কারের কথা বলছে, কিন্তু সবার আগে সংস্কারের কথা বলেছে বিএনপি। রাজনীতির পট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে। সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি জনগণের সব ইস্যুতে কথা বলা উচিত। স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে উন্নত করা যায় তা নিয়ে কথা বলা, অ্যাম্বুলেন্স কীভাবে ১০ মিনিটে বাসায় পৌঁছাবে তা নিয়ে কথা বলা- এরকম জনগণের আরও অনেক প্রত্যাশা রয়েছে, সেসব বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে, সে বিষয়ে আলোচনার আহ্বান জানান।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft