রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
পুত্রবধূ অন্তঃসত্ত্বা, শ্বশুর গ্রেপ্তার
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৩:৩৯ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুরে থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ভুক্তভোগীর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। মামলার কিছুক্ষণের মধ্যে শ্বশুর ছেরু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগে উল্লেখ করা হয়, সাত মাস আগে মোবাইলের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের ছেরু মিয়ার প্রবাসী ছেলের সঙ্গে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার শ্বশুর ছেরু মিয়া শাশুড়ি অসুস্থ বলে ভুক্তভোগীকে বাড়িতে নিয়ে আসে। এরপর গত ৪ মাস আগে ভিকটিমের জামাই ছুটিতে দেশে আসে এবং সংসার করতে থাকে। গত ১৮ মার্চ ভুক্তভোগীর স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে ডাক্তার মতামত দেন।

এরপর স্বামী তার স্ত্রীকে রিপোর্টসহ বাড়িতে নিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জানতে চাইলে ভিকটিম জানান, তার শ্বশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ঘরে একাধিকবার ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না বলার জন্য নিষেধ করে। কাউকে বললে মেরে লাশ গুম করার হুমকিও দেয়। ভয়ে ভিকটিম ধর্ষণের ঘটনার বিষয়টি কাউকে বলেনি।

এদিকে অন্তঃসত্ত্বার বিষয়টি জানার পর ভিকটিমের স্বামী ও তার মা অভিযুক্ত ছেরু মিয়াকে কিছু না বলে উল্টো গত ১৮ মার্চ বিকেলে ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গর্ভপাত ঘটানোর জন্য ক্লিনিকে নিতে চায়। কিন্তু ভিকটিম রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রাখে। এছাড়াও মেরে ফেলার হুমকি দেয়। আর গর্ভপাত ঘটানো হলে ভুক্তভোগীকে ১০ শতক জমি রেজিস্ট্রি করে দিবে বলে প্রস্তাবও দেয়। কিন্তু ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হয়ে কৌশলে বিষয়টি তার মাকে অবহিত করে ও আইনের আশ্রয় নেয়।

ভিকটিমের বাবা বলেন, মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। বর্তমানে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে।

এদিকে ভিকটিমের স্বামী বলেন, শ্বশুর যে অভিযোগ দিয়েছে, তা সত্য। মানুষ ভুল করতেই পারে। তবে সামাজিকভাবে সালিশ বৈঠকে বসে সমাধান করে আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই। আমার স্ত্রীকে ফিরে পেতে চাই।

স্থানীয় ইউপি সদস্য মফিজুর রহমান ও সর্দার জাহাঙ্গীর হোসেন বলেন, শ্বশুরের কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের ঘটনা শুনেছি। তবে ভিকটিমের স্বামী তাকে গ্রহণ করতে আগ্রহী রয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ছেরু মিয়াকে আটক করা হয়েছে। আজ (শনিবার) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft