শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
মেসিকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১০:০৮ এএম   (ভিজিট : ৯৯৪)
মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের জয়সূচক একমাত্র গোলটি করেন ডিয়েগো আলমাদা।

শনিবার (২২ মার্চ) মন্টেভিডিও সেন্টেনারিও স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এদিন মেসি, দিবালা ও লাউতারো মার্টিনেজকে ছাড়াই উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল আর্জেন্টিনা। এখন প্রয়োজন ১ পয়েন্ট। যেটা আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে নিশ্চিত করতে হবে।

ম্যাচে বল পজিশনে উরুগুয়ের আধিপত্য থাকলেও পরে জ্বলে ওঠে  আর্জেন্টিনা। তবুও প্রথমার্ধ ছিল গোলশূন্য। ডেডলক ভাঙে ৬৮ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন ডিয়েগো আলমাদা। এরপরই ম্যাচে দুই দলই জড়িয়ে পড়ে হাতাহাতিতে। এক পর্যায়ে উরুগুয়ে মিডফিল্ডার নাহিতান ন্যান্দেজকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ৬৯ মিনিটে সিমিওনের বদলি নামা গঞ্জালেস।

বাছাইপর্বে এখন পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। অন্যদিকে, ইকুয়েডর ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে, ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে। আর ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft