বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
মগবাজারে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১২:১৯ এএম
রাজধানীর মগবাজারে বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় হাতিরঝিল থানা যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজমুল হক মাসুম (আহবায়ক হাতিঝিল থানা), বিশেষ অতিথি জাফর ইমাম তরফদার মন্টু (সাবেক সাংগঠনিক সম্পাদক) হাতিরঝিল থানা যুবদল।
 
নাজমুল হক মাসুম তার বক্তব্যে বলেন, বিগত বছরগুলোতে আমরা এভাবে ইফতার মাহফিল করতে পারিনি গত বছরেও করতে পারিনি,  এ বছর আমরা করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।

সাবেক সাংগঠনিক সম্পাদক  জাফর ইমাম তরফদার মন্টু বলেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা এখানে এসেছি, যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক দিক নির্দেশনা না থাকতো তাহলে আমরা এই গণঅভুত্থানের আসল স্বাদ পেতাম না। 

উক্ত অনুষ্ঠানের আয়োজনে ছিলেন শৈবাল হোসেন প্রিন্স সাবেক সভাপতি ৩৫ নং ওয়ার্ড ছাত্রদল। উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিম সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর, সহযোগিতায় ছিলেন মো. হালিম খান যুবদল হাতিরঝিল থানা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সাঈদ হোসেন সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক হাতিরঝিল থানা যুবদল।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
পূর্বাঞ্চলে আরএনবি প্রধানের বদলীতে আতংকিত আস্থাভাজন সদস্যরা
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
লায়লা ও নাফিসাকে হত্যা, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft