সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা, ঘুরিয়ে দেয়া হয়েছে শতাধিক ফ্লাইট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৫:১১ পিএম
লন্ডনের হিথ্রো বিমানবন্দর আজ শুক্রবার সারাদিন বন্ধ থাকবে। বিমানবন্দরের কাছাকাছি একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

জানা গেছে, আগুনের ফিলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শতাধিক ফ্লাইট ঘুরিয়ে দেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

হিথ্রো কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনের কারণে বিমানবন্দরে ‘উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট’ চলছে। আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের এই সময়ের মধ্যে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

হিথ্রো কর্তৃপক্ষ বলেছে, আরও তথ্যের জন্য যাত্রীদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করা উচিত। সাময়িক এ অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য, হিথ্রো যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর, যেখানে প্রতিদিন প্রায় ১,৩০০ বিমান ওঠানামা করে। গত বছর রেকর্ড ৮৩.৯ মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরের টার্মিনাল দিয়ে ভ্রমণ করেছেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft