শনিবার ৩০ মে ২০২৬
ইসরাইলি হামলা ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ইবিতে ছাত্র-জনতার বিক্ষোভ
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৩:৫৯ পিএম   (ভিজিট : ১৬৫৪)
গাজায় ইসরাইলি বর্বর ও নৃশংস হামলা এবং ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ও সংশ্লিষ্ট এলাকার মুসল্লিরা। এতে বিশ্ব মুসলিম এক হওয়ার জন্য আহ্বান জানান তারা।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে একটি বিক্ষোভ মিছিল। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে তারা। পাশাপাশি ক্যাম্পাস সংশ্লিষ্ট শেখ পাড়ার মসজিদের মুসল্লিরা সমাবেশে শরিক হন।

নুরুজ্জামান নামের এক মুসল্লী বলেন, ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা নিরাপরাদ গাজাবাসীর ওপর নির্মম গণহত্যা চালিয়ে মৃত্যুপূরীতে পরিণত করেছে। এর সমাধান কোথায়? মুসলিম জাতি বসে আছে কেন? এর জবাব দিতে হবে না? মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

ইবি শাখা শিবির সেক্রেটারি ইউসুব আলী বলেন, আমরা দেখেছি নেতা নিয়াহু হামলা চালিয়ে বললো- এটা হামলা শুরু। আমি বলে দিতে চাই- আপনার দৃষ্টিতে এটা হামলা শুরু হতে পারে তবে দ্ব্যর্থ কণ্ঠে বলে দিতে চাই- এটা হামলা শুরু নয় বরং আপনাদের পতনের শুরু। আপনাদের থেকে ফেরাউন অনেক শক্তিশালী ছিল, তারাও ধ্বংস হয়েছিল। আপনাদের ধ্বংস অনিবার্য। আমি বিশ্ব নেতার প্রতি বলতে চাই- আল্লাহর গজব আসার আগে আপনারা সাবধান হেয় যান। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ইসলামের পক্ষে থাকার তাওফিক দিক।

খেলাফতে ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদ বলেন, যুদ্ধ বিরতির সময়ে মুসলমানদের ওপর হামলা চালিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ওআইসির কাছে প্রশ্ন করতে চাই- আপনারা কেন গঠিত হয়েছেন? যদি আপনারা কার্যকর ভূমিকা রাখতে না পারেন, তাহলে নাম পরিবর্তন করে ফেলুন। মুসলিম জনতাকে এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। ইসরায়েলকে সমর্থন দিচ্ছে ভারত এবং বাংলাদেশকেও সমর্থন দিয়ে যাচ্ছে ভারত। উভয় গণহত্যার পিছনে ভারত সরাসরি মদদ দিয়ে যাচ্ছে, সেটা প্রমাণিত। আমরা দেখতে পাই- বাংলাদেশে আওয়ামী পুনর্বাসনের প্রশ্নে সেনাবাহিনী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আওয়ামী দোসর আর নেতা নিয়াহু একই সূত্রে গাঁথা। এই সমাবেশে সেনাবাহিনী প্রধান ওয়াকার ও চুপ্পুর পদত্যাগ চাই।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft