মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
গুলশানে যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১০:০৭ এএম   (ভিজিট : ৫৫৯)
রাজধানীর গুলশানে সুমন নামে এক যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। আহত সুমন মহাখালী টিভিগেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করেন। তার বাড়ি রংপুরে। 

পুলিশে সূত্রে জানা যায়, মুমূর্ষু অবস্থায় সুমনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখান থেকে  উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

ঢামেকে চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানে গুলিতে একজন আহত হয়েছে। গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft