শনিবার ৩০ মে ২০২৬
বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপকে হারাল ভারত, ছেত্রীর গোল
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:২৫ পিএম   (ভিজিট : ৯৬৫)
বাংলাদেশের বিপক্ষে ২৫ মার্চ এশিয়া কাপের বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সব ঠিক থাকলে ওই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর। 

বাংলাদেশ ম্যাচ কঠিন হতে পারে ভেবেই অবসর নেওয়া সুনীল ছেত্রীকে ফিরিয়েছেন ভারত। বাংলাদেশ ম্যাচ লক্ষ্য ধরে মালদ্বীপের বিপক্ষে শিলংয়ে একটি প্রীতি ম্যাচও খেলেছে ভারত। শিলংয়ে যা প্রথম আন্তর্জাতিক ম্যাচ। 

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ওই ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। গোল করেছেন ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে যা তার ৯৫তম গোল। 

ম্যাচের ৩৪ মিনিটে ভারত প্রথম লিড নেয়। রাহুল ভেকা দলকে লিড এনে দেন। ৬৬ মিনিটে কর্ণার কিক থেকে পাওয়া বলে হেড করে ব্যবধান ২-০ করেন লিস্টন কোলাকো। দশ মিনিট পরে মালদ্বীপের জালে তৃতীয় গোল দেন সুনীল ছেত্রী। 


আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft