বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
বিচারপতি খিজির হায়াতকে অপসারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:২২ পিএম
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) অনুযায়ী বিচারপতি খিজির হায়াতকে গতকাল মঙ্গলবার অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, সংবিধানের ৯৬(৬) অনুচ্ছেদ অনুযায়ী, কাউন্সিল তদন্ত শেষে যদি রাষ্ট্রপতিকে রিপোর্ট দেয় যে বিচারক তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে অক্ষম হয়ে পড়েছেন বা গুরুতর অসদাচরণ করেছেন, তাহলে রাষ্ট্রপতি আদেশ দিয়ে সেই বিচারককে পদ থেকে অপসারণ করবেন। সংবিধানের এই ধারা মেনেই খিজির হায়াতকে সরাসরি অপসারণ করলেন রাষ্ট্রপতি।

১৯৬৭ সালের ২৪ জানুয়ারি জন্ম নেওয়া খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সম্পন্ন করে ১৯৯৭ সালের ৬ আগস্ট ঢাকা জেলা জজ কোর্টে এবং ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তভূক্ত হন। ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর স্থায়ী হন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী
লিটন-মোস্তাফিজদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল
বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ, সিলেট মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ
সিলেটে তরুণদের সাথে তারেক রহমানের মতবিনিময়
বরিশাল-১ আসনে যে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশাল-১ আসনে ফুটবল প্রতীক পেলেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান
নির্বাচন নিয়ে সেনাপ্রধানের নতুন বার্তা
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ জন
ব্রাহ্মণবাড়িয়া-৩ এ বিএনপির প্রার্থী খালেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
১২ ফেব্রুয়ারিই ৩শ’ আসনে নির্বাচন, রাত থেকে ব্যালট ছাপা শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft