সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র গোলাসহ দুই ডাকাত আটক
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৬:৩১ পিএম
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল) ১টি দেশীয় অস্ত্র ১ রাউন্ড তাজা গোলাসহ ২জন কুখ্যাত ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী।

আটক আসামিরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী রোহিঙ্গা ক্যাম্প ২৬, ব্লক- সি এর বদিউজ্জামান (প্রকাশ) নাসের ছেলে সালাউদ্দিন (প্রকাশ) সালেহ (২৮) ও একই স্থানের ব্লক ডি এর আনু মিয়ার ছেলে আনোয়ার (প্রকাশ) সাদেক (২৩)।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে হোয়াইকং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় কোষ্টগার্ড এবং নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে একটি বসত বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক ।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে কোস্ট গার্ড এবং নৌবাহিনী এর সমন্বয়ে হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কুখ্যাত ডাকাত সালেহ বাহিনীর প্রধান সালেহ (২৮) কে তার সহযোগী আনোয়ার প্রকাশ সাদেক (২৩) সহ তার নিজ বাড়ি হতে আটক করতে সক্ষম হয়। 

পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল), ১টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং গোলা গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft