রবিবার ১৯ এপ্রিল ২০২৬
ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৮০২)
নরসিংদীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষকের সহযোগীরা ভিডিও ধারণ ও ঘটনা কাউকে জানালে গলাকেটে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।

সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী গৃহবধূ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর কাছে এই অভিযোগ করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার অফিসার ইনচার্জকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।  

এর আগে রবিবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে জেলার রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, অভিযুক্ত ব্যাক্তি রাকিব মিয়া (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা। 

পুলিশের তথ্য বলছে, রাকিব একজন মাদক কারবারি। তিনি একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার রাতে রাকিব ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে নেয়। রাকিব ও তার সহযোগীরা নির্যাতনের শিকার নারীর কানে ও গলায় থাকা স্বর্ণালঙ্কারও ছিনিয়ে নেয়। সেই সঙ্গে চলে যাবার সময় ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যার হুমকি দেয়। 

রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। দ্রুততম সময়ের মধ্যেই তারা গ্রেপ্তার হবে। 

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft