সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
লিবিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান ঢাকায় বিমানবন্দরে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৬:৪৫ পিএম
লিবিয়ায় মানবপাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ফখরুদ্দিন নামের একজনকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে পুলিশ। এছাড়া, তাকে বিমানবন্দর থেকে কৌশলে পালাতে সহায়তার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার শওকত আলীকেও আটক করা হয়েছে।

ঢাকার বিমানবন্দর থানার পুলিশ গতকাল রবিবার তাদের আটক করে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, দুইজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীদের একজন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন।

ফখরুদ্দিন গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফ্লাইটে কায়রো থেকে ঢাকায় পৌঁছান। পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের লিবিয়ায় পাচার, আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ফখরুদ্দীন দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের লিবিয়ায় পাচার, আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত এই পাচারচক্রের প্রধান বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

এ ঘটনায় আশিকুর রহমান সুমন নামে এক ভুক্তভোগী বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ভিকটিম আশিকুর রহমান সুমন সংবাদমাধ্যমকে জানান, তাদের ছোট্ট একটি অন্ধকার কক্ষে আটকে রাখা হয়েছিল। দিনে একবার পচা খাবার দিত, পানি পর্যন্ত দিত না। যারা পরিবারের কাছ থেকে টাকা আনতে ব্যর্থ হতো, তাদের লোহার রড দিয়ে পেটানো হতো। অনেককে বিদ্যুতের শক দেওয়া হতো।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft