রবিবার ৩১ মে ২০২৬
খলিশাখালীর ১৩২০ বিঘা খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টনের দাবিতে মানববন্ধন
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৭৩০)
সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালীর ১৩২০ বিঘা খাস জমি সংক্রান্ত হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন ও সব খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টন এবং তাদের পুণর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাওছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন-  জেলা আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, জেলা নদী-বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মনসুর রহমান, লাবসা ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, খলিশাখালি ভূমিহীন সমিতির সদস্য আব্দুল হালিম, জেলা ভূমিহীন সমিতির নেত্রী নাজমা আক্তার নদী, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পরিষদের সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা দেবহাটার খলিশাখালীতে ভূমিহীনদের ওপর বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে। তাদেরকে তাড়িয়ে দেয়া হয়েছে। অবিলম্বে ১৩২০ বিঘা খাস জমি সংক্রান্ত হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং ভূমিহীনদের পুণর্বাসন করতে হবে।

 এ সময় বক্তারা আরো বলেন, অবিলম্বে এই রায় বাস্তবায়ন না হলে ঈদের পরে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। 

মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন ভূমিহীন নেতারা।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft