সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড জুনুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৩:০৩ পিএম
বাংলাদেশে আসছে পাকিস্তানের আরও এক জনপ্রিয় ব্যান্ড জুনুন। মে মাসের দুই তারিখ তারা রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কমিটি।  
‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়, অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশে আসছে পাকিস্তানের কিংবদন্তি ব্যান্ড জুনুন। যাদের সংগীত উপভোগ করতে এখনই যার যার টিকিট সংগ্রহ করুন।

কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। তিন ধাপে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।

এর আগে বাংলাদেশে সব শেষ পারফর্ম করে যায় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ শিরোনামে প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করে দলটি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft