বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
বহাল থাকা দণ্ড দ্রুত কার্যকর চান আবরারের বাবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১২:৪৪ পিএম
হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ বলেছেন, আমরা এ রায়ে আপাতত সন্তুষ্ট। রায়ের পরে পরবর্তী যে প্রক্রিয়া আছে, সেগুলো দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করা যেন হয় সেটি আমাদের প্রত্যাশা।  রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এর আগে, বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট।  হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এ রায় দেন।  মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের ওপর শুনানি নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। আজ রায় ঘোষণা করলেন হাইকোর্ট।  এর পর তার বাবা এসব কথা বলেন। 

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১১ মাসে সীমান্তে ২৭ বাংলাদেশি হত্যা: এইচআরএসএসের প্রতিবেদন
আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান
পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
লায়লা ও নাফিসাকে হত্যা, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য
উলিপুরে বেগম রোকেয়া দিবস পালিত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft