শনিবার ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:১৩ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৫ ৮:৫০ পিএম  (ভিজিট : ৬৬৫)
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গেলে দফায় দফায় অস্ত্রের মুখে জিম্মি করে ২৬ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। আজ এসব ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত দিয়েছে তবে তাদের ব্যবহৃত নৌকাসহ জাল ফেরত দেয়নি মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। 

জানা গেছে, জিম্মি থাকা জেলেদের মধ্যে রয়েছে ২১ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি নাগরিক।

শনিবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফ পৌর শহরের টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে দিয়ে তাদের ফেরত এনেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিজিবির ওই কর্মকর্তা জানান, আজ বিকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আন্তরিকতা ও দীর্ঘদিনের মধ্যস্থতায় মায়ানমারের আরাকান আর্মির নিকট আটক ২৬ জন জেলে দেশে ফিরে এসেছে। এর আগে বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল এবং শাহপরীরদ্বীপ ট্রলারঘাট থেকে কয়েকটি ভিন্ন ভিন্ন দলে মোট ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন করে। তারা মাছ ধরতে ধরতে এক সময় ভুলবশত বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল। এর পরপরই আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক আরাকান আর্মির সঙ্গে কার্যকরী যোগাযোগ স্থাপন এবং দীর্ঘ মধ্যস্থতার পর আজকে বিকালে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে ফিরিয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন ।

উল্লেখ্য, গত ৫ মার্চ সেন্টমার্টিনের ২৫ কিলোমিটার দক্ষিণে মাছ শিকারের সময় মিয়ানমার জলসীমানায় অতিক্রম কালে ৫৬ জন জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমার আরাকান আর্মি। পরবর্তীতে ৬টি ট্রলারে থাকা মাছ ও খাদ্য দ্রব্য নিয়ে ছেড়ে দিয়েছেন।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft