রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
মসজিদ থেকে বিচারকের জুতা চুরি, চোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:৩৪ পিএম
ঢাকার স্পেশাল জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিমের জুতা চুরির ঘটনায় সুমন নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পরে মামলায় মো. সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জোহরের নামাজের পর এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ঢাকা জজকোর্ট জামে মসজিদে জোহরের নামাজ পড়তে যান ঢাকার স্পেশাল জজ আদালত-১০-এর বিচারক মো. রেজাউল করিম। নামাজ শেষে দেখেন তার জুতা চুরি হয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে ওই মসজিদেই নামাজ পড়তে আসা মো. সুমন নামে এক যুবকের কাছ থেকে চুরি হওয়া জুতা উদ্ধার করা হয়। এ সময় সুমনকে আটকে রাখেন মুসল্লিরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর স্টেনোগ্রাফার রাসেল মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মো. সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়, ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিম নিয়মিত ঢাকা জজ কোর্ট জামে মসজিদে জোহর, আসর এবং ক্ষেত্রবিশেষে মাগরিবের নামাজ আদায় করেন। গত ১৩ মার্চ দুপুরে ওই মসজিদের তৃতীয় তলায় জোহরের নামাজ শেষে অফিসে আসার সময় মসজিদে রাখা তার ব্যবহৃত ১ হাজার ৮৫০ টাকা মূল্যের এক জোড়া চামড়ার কালো জুতা খুঁজে পাচ্ছিলেন না।

এর কিছুক্ষণ পর অজ্ঞাতপরিচয় এক মুসল্লি মো. সুমনকে তার ডান হাতে পলিথিন ব্যাগে জুতা দেখে সন্দেহ করে তৃতীয় তলায় নিয়ে আসেন। তখন বিচারক তার জুতাজোড়া শনাক্ত করেন এবং সুমনকে আটক করা হয়।

পরে কোতোয়ালি থানায় ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ আসে এবং আসামিসহ চুরি করা জুতা জোড়া হস্তান্তর করা হয়। পুলিশ চোরাই জুতার জব্দতালিকা প্রস্তুত করে এবং আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রবিউল আলমের জিম্মায় প্রদান করে।

আজকালের খবর/ওআার








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft