মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমারসহ ১০ তারকা
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:১৪ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৫ ৭:৩৮ পিএম  (ভিজিট : ৯৯৯)
চার মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে ব্রাজিল। চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে সেলেসাওরা। একটি কলম্বিয়ার বিপক্ষে, অপরটি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। তবে এসব ম্যাচের আগে বড় এক দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল শিবির। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেই নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে রয়েছেন নেইমারসহ ১০ জন ব্রাজিলিয়ান ফুটবলার।

২১ মার্চ গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে যদি উল্লেখিত কোনো খেলোয়াড় একটি হলুদ কার্ড দেখেন, তাহলে ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে খেলা হবে না তাদের। কারণ, কনমেবলের নিয়ম অনুযায়ী দু’টি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে খেলতে নিষেধাজ্ঞা পেতে হয়।

নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা খেলোয়াড়দের তালিকায় আছেন: নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো, এডারসন, গ্যাব্রিয়েল মাগালায়েস, ব্রুনো গুইমারেস, আন্দ্রে, দানিলো ও ম্যাথিউস কুনহা।

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে তারা। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, এরপর উরুগুয়ে, ইকুয়েডর ও কলম্বিয়া। নেইমারদের লক্ষ্য থাকবে, নিষেধাজ্ঞার শঙ্কা এড়িয়ে পূর্ণ শক্তির দল নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা এবং নিজেদের অবস্থান মজবুত করা।

আজকালের খবর/ওআর









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft