বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
রাজধানীর ঈদবাজারে চাপ বাড়ছে, চাঙা বিকিকিনিও
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২:৫৪ পিএম   (ভিজিট : ৬৫০)
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর মার্কেট ও শপিংমলগুলো দেখা যায়, সকাল থেকেই কেনাকাটা করতে মার্কেটগুলোতে আসতে শুরু করেন ক্রেতারা। অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের চাপ বেড়েছে কয়েকগুণ।
 
বেলা বাড়তেই আরও জমজমাট হয়ে উঠে শপিংমলগুলো। পছন্দের পোশাক খুঁজতে ব্যস্ত ক্রেতারা। কেউ আবার সেরে ফেলেছেন কেনাকাটাও। বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি আর সালোয়ার-কামিজ।

ক্রেতারা বলেন, ঈদ ঘনিয়ে আসছে। তাই শেষ সময়ের আশায় না থেকে আগেভাগেই কেনাকাটা সারছেন তারা। এতে শেষ সময়ের চাপ কিছুটা কম পড়বে।

গরম মাথায় রেখে এবার সিল্ক আর কটন কাপড়ের হালকা-পাতলা রঙের পোশাকের চাহিদা বেড়েছে। পাঞ্জাবি ও সালোয়ার-কামিজ বিক্রি হচ্ছে বেশি। বিক্রেতারা বলছেন, গরমের কথা মাথায় রেখে এবার সবার আগ্রহে হালকা-পাতলা পোশাকের প্রতি। কেউ আবার কিনছেন ভারি কাজের পোশাকও।
 
তবে বছর ব্যবধানে সব ধরনের পোশাকের দাম বাড়ার কথা জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। তারা বলেন,  বাড়তি ভ্যাট কিছুটা চাপে ফেলছে ক্রেতাদের। এতে বেচাকেনায়ও দরদাম হচ্ছে বেশ।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft