শনিবার ২ মে ২০২৬
ধর্ষণ থেকে বাঁচতে অটোরিকশা থেকে লাফ ছাত্রীর, আটক ২
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:৪৩ এএম   (ভিজিট : ১২১৪)
নেত্রকোনার হাওড় এলাকায় চলতি অটোরিকশায় ধর্ষণের ভয়ে দুই বখাটের হাত থেকে বাঁচতে লাফিয়ে পড়ে আহত হয়েছে এক শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে খালিয়াজুরী থানার পুলিশ আটক করেছে দুই যুবককে।
আটককৃতরা হলেন খালিয়াজুরী সদরের কুঁড়িহাটি গ্রামের মৃত হাবিব মিয়ার ছেলে মো. মিজান মিয়া (৩০) ও লক্ষীপুর গ্রামের বকুল মিয়ার ছেলে নাজমুল (২৮)।

বৃস্পতিবার (১৩ মার্চ) তাদের নেত্রকোনা আদালতে সোপর্দ করা হবে বলে বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় ঘটনা নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার হাওড়াঞ্চল খালিয়াজুরী উপজেলা সদরে মাধ্যমিকে দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী প্রতিদিনের মতো গত ৮ মার্চ (শনিবার) সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যায়। অটোরিকশায় করে যাওয়ার সময় একই অটোতে অভিযুক্ত দুই যুবক ওঠেন।

এক পর্যায়ে দুই যুবক ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে একাধিকবার স্পর্শ করতে থাকে। এমন অবস্থায় কোনো উপায় না দেখে ধর্ষণের ভয়ে চলতি অটো থেকে লাফিয়ে পড়েন ওই শিক্ষার্থী। এতে মারত্মক জখম হলে আশপাশের স্থানীয়রা এগিয়ে এসে শিক্ষার্থীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিক অটোরিকশা চালক এবং অভিযুক্তদের আটক করেনি।  এ ঘটনায় শিক্ষার্থীর বাবা ১১ মার্চ (মঙ্গলবার) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দুই যুবককে আটক করে। 


ওসি মো. মকবুল হোসেন আরও বলেন, আটকদের বিরুদ্ধে অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ১০ ধারায় মামলা প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft