রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে ইইউ
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২:৫০ পিএম
পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।  ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে।  বুধবার (১২ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের কমিশন এ তথ্য জানিয়েছে।  এতে বাণিজ্য যুদ্ধ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, ১ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর শুল্কের বর্তমান স্থগিতাদেশ বাতিল করা হবে। তাছাড়া এপ্রিলের মাঝামাঝি থেকে মার্কিন পণ্যের ওপর পাল্টা ব্যবস্থার একটি নতুন প্যাকেজও উপস্থাপন করা হবে।

বর্তমানে বোট থেকে শুরু করে বোরবন এবং মোটরবাইক পর্যন্ত শুল্ক স্থগিত রয়েছে। এখন এসব পণ্যের পাশাপাশি শুল্ক বাতিলের তালিকায় আরও পণ্য অন্তর্ভুক্ত করা হবে।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের পাল্টা ব্যবস্থা দুটি ধাপে চালু করা হবে। ১ এপ্রিল থেকে শুরু করে ১৩ এপ্রিল পর্যন্ত সময়ে যা কার্যকর হবে।

তিনি বলেন, আমরা অর্থপূর্ণ সংলাপে অংশ নিতে প্রস্তুত। আমি বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ভালো সমাধান খুঁজতে দায়িত্ব দিয়েছি।
 
আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft