কুমিল্লা দেবীদ্বারে ‘কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের’ ইউছুফপুর ব্রিজের নিচ থেকে হাত-পা, চোখ-মুখ বাঁধা অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের ইউছুফপুর ব্রিজের নিচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত মরদেহের পরিচয় সনাক্ত হয়নি।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, অজ্ঞাত নারীর মরদেহ থানায় রাখা হয়েছে। তাকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যাপূর্বক হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় হাইওয়ে সড়কের ব্রিজের নিচে বিলে ফেলে দিয়ে যায়। মরদেহের হাতে- পায়ে, মুখে, মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন রয়েছে। লাশ সনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেয়া হয়েছে।
আজকালের খবর/বিএস