সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
কমলগঞ্জে পরিবেশের ছাড়পত্র না থাকায় ইটভাটায় জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৯ পিএম
পরিবেশের ছাড়পত্র না থাকায় ও ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও কাঁচা ইট ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস্ নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু। এ সময় পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসকেবি ব্রিকস্ নামের এই ইটভাটার ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা ৪ ও ৫ এবং পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন ১৯৯৫ অমান্য করায় জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে। এছাড়া কাঁচা ইট নষ্ট করা হয়েছে। আপতত ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft