বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুইজনকে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় আসামী ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। এর আগে সোমবার দিবাগত গভীর রাত ২টার দিকে রুবেলকে তার নিজ বাড়ী দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

দেবীদ্বার থানার ওসি বলেন, গ্রেপ্তারের পর নিরাপত্তাজনিত কারণে আসামী রুবেলকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।  

পুলিশ ও স্থানীয়রা বলেন, হত্যা মামলার আসামী হওয়ার পরেও রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতেন।

তবে তার পরিবার বলছে ভিন্ন কথা, তার স্বজনরা বলছেন তার বিরুদ্ধে থানায় কোন জিডি পর্যন্ত নেই।

গত ৪ ও ৫ আগস্ট দেবীদ্বার নিউমার্কেট সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল ও দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক তিনটি মামলায় আসামী সে। এছাড়াও আরো পৃথক কয়েকটি হত্যাচেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে।

শেখ হাসিনা পতনের পর দীর্ঘদিন পলাতক ছিল রুবেল। গোপনে বাড়ীতে আসেন গতকাল সোমবার দিবাগত রাতে। এ খবর পায় পুলিশ। পরে দেবীদ্বার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই রাতেই তাকে গ্রেপ্তার করে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
পূর্বাঞ্চলে আরএনবি প্রধানের বদলীতে আতংকিত আস্থাভাজন সদস্যরা
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
বিশেষ একজন ছাড়া সবাই খারাপ, এই ধারণার পরিবর্তন জরুরি: তারেক রহমান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft