শনিবার ২ মে ২০২৬
উখিয়ায় ইয়াবা ও গুলিসহ দেবর-ভাবী গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪০ পিএম   (ভিজিট : ৫০৭)
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ও ১০ রাউন্ড গুলি জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল রবিবার রাত ৯টার দিকে ক্যাম্প-৯ এ অভিযান পরিচালনা করে ১৪ এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল। 

গ্রেপ্তাররা হলো ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকের আবু বক্করের ছেলে মো. সেলিম (২৩ ) ও জি-১০ ব্লকের জামালের স্ত্রী আসমা আক্তার (২০)। 

অভিযানের সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএনসহ অধিনায়ক (পুলিশ সুপার) সুদীপ্ত রায় জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন মহোদয়ের নির্দেশে ক্যাম্প-৯ এ অভিযান পরিচালনা করে ইয়াবা ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।’ 

এ ঘটনায় যেসব গডফাদার জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বলেন, ১৪ এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা ও ১০ রাউন্ড গুলিসহ দুজন রোহিঙ্গা গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে দেবর ও ভাবী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। পরে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

অভিযানে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতায় ছিলেন বলে জানা যায়।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft