বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
ফুলবাড়ীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা গ্রেপ্তার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৮ পিএম
ঢাকা থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী এসেও গ্রেপ্তার এড়াতে পারলেন না সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার। গতকাল রবিবার রাত আটটার দিকে ফুলবাড়ী থানার পুলিশ তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। 

দোলনা আক্তার উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়িতে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ৬নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান
পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
পূর্বাঞ্চলে আরএনবি প্রধানের বদলীতে আতংকিত আস্থাভাজন সদস্যরা
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
লায়লা ও নাফিসাকে হত্যা, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft