রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
জবি শিক্ষার্থীর আত্মহত্যা
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের এক শিক্ষার্থী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। মৃত শিক্ষার্থীর নাম হাবিব রিয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজ গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে তিনি বিষপান করেন বলে জানিয়েছেন তার বিভাগের সহপাঠীরা।

সহপাঠী আরাফাত জানান, প্রায় এক বছর আগে হাবিব রিয়াদ কোনো ঘোষণা ছাড়াই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া ছেড়ে দেন এবং গ্রামে ফিরে যান। এরপর থেকে তিনি বিভাগের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি, এমনকি বন্ধুরাও তার খোঁজ জানত না।  

তিনি আরোও বলেন, রিয়াদ সবসময় একা চলত। ক্লাসেও নিরবে থাকত, তেমন কারও সঙ্গে মিশতো না। পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে কোনো স্পষ্ট উত্তর দিত না। অনেকদিন ধরেই সে বিভাগের সবার থেকে দূরে ছিল।

ঘটনাটি নিয়ে জানতে চাইলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft